তৃণমূলের পার্টি অফিসে হামলা চালিয়ে দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ
দি নিউজ লায়ন ; তৃণমূলের পার্টি অফিসে হামলা চালিয়ে দলীয় পতাকা পুড়িয়ে দিল ভাজপার গুন্ডাবাহিনী। ঘটনাস্থল কোচবিহারের তুফানগঞ্জ। তৃণমূলের অভিযোগ শুক্রবার গভীর রাতে তুফানগঞ্জ এর চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালায় ভাজপার সশস্ত্র দুষ্কৃতীরা। দলীয় কার্যালয়ে ভাঙচুর করে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেয় তারা। শনিবার সকালে বিষয়টি জানাজানি হতে তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার প্রতিবাদে চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি এলাকায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, চিলাখানা এলাকায় কার্যত তাণ্ডব চালাচ্ছে বহিরাগত দুষ্কৃতীরা। বিজেপির মধ্যে ভিন রাজ্য থেকে এইসব দুষ্কৃতীদের আমদানি করা হয়েছে। এদের দিয়ে কখনো তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে আবার কখনো তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানো হচ্ছে।
বিধানসভা ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে গোটা এলাকা জুড়ে যাতে সাধারণ মানুষ ভয়ে ভোট দিতে না যান। পরিকল্পনামাফিক বেছে বেছে তৃণমূল সমর্থক নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। গত কয়েক মাসে একাধিক তৃণমূল কর্মী সমর্থক খুন হয়েছেন এসব দুষ্কৃতীদের হামলায়।
তৃণমূলের হুঁশিয়ারি অবিলম্বে যদি এসব দুষ্কৃতীকে গ্রেফতার না করা হয় তাহলে তারা প্রতিরোধের পথে হাঁটবেন জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চলছে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে যদিও ঘটনার যাবতীয় দায় অস্বীকার করেছে বিজেপি।

Post a Comment